Description
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের পোলেরহাট বাজারে ষাট গম্বুজ সরিষার তেলের মিল অবস্থিত।এখানে বিগত ১৪-১৫ বছর ধরে তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল উৎপাদন ও বিক্রয় করা হয়ে আসছে। এখন এটা অনলাইনে অন্তর স্টোর-এর মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে।
সরিষার তেলের গন্ধের কারণে শুরুতে অনেকের কাছে এর রান্না একটু ভিন্ন লাগতে পারে। তবে কয়েকদিন নিয়মিত খেলে ধীরে ধীরে এই স্বাদ ও ঘ্রাণই অভ্যাসে পরিণত হয়। তখন অনেকের কাছেই সরিষার তেল ছাড়া অন্য তেলের রান্না আর আগের মতো ভালো লাগে না। বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে সরিষার তেলের ব্যবহার দিন দিন বাড়ছে। কারণ খাঁটি সরিষার তেলে রান্নার স্বাদ যেমন আলাদা, তেমনি খাবারে আসে ঘরোয়া ও আসল ফ্লেভার। আমাদের তেলে রান্না করা খাবারের স্বাদ সত্যিই মজাদার ও প্রাকৃতিক। একবার অভ্যাস হয়ে গেলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।
ব্যবসায় আমাদের প্রথম অঙ্গীকার হলো নির্ভেজাল ও মানসম্মত পণ্য সরবরাহ করা। পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি পণ্যের দাম সাধ্যের মধ্যে রাখতে, যাতে কাস্টমাররা নিয়মিত আমাদের কাছ থেকে নিশ্চিন্তে পণ্য সংগ্রহ করতে পারেন।
আপনাদের বিশ্বাস ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।

Reviews
There are no reviews yet.